1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৯.৩০ পিএম
  • ১৩৯১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে মিজান মুন্সি (৩৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
এই ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাড়ে বিশ রশি এলাকার শরিফ কান্দি গ্রামের এ ঘটনা ঘটে।পরে মিজান মুন্সিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত মিজান ওই এলাকার মৃত্যু গিয়াসউদ্দিন মুন্সির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিজানের সাথে প্রতিবেশী শাহিন মুন্সী গং দের সাথে বিবাদ চলে আসছিল। এই বিবাদের জের ধরে শাহিন মুন্সী লোকজন সোমবার বিকেল পাঁচটার নিয়ে মিজান মুন্সিকে হামলা করে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনায় মিজানের ভাই রেজাউল বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে শিবচর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!