1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫৩ পিএম
  • ৮৭৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে একটি দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর পৌর এলাকার জেলাখানা সড়ক এলাকা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মৃত মান্নান খানের মার্কেটে মা মেশিনারি ষ্টোরের দোকানে ‌এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকানদার জুলফিকার হাওলাদার জানায়,”তার দোকানের সামনে রাস্তার উল্টো দিকে মসজিদ। প্রতিদিনের মত এশার নামাজ পড়তে যান তিনি। এসে দেখেন ক্যাশ বাক্স ভাঙা এবং ভিতরে থাকা প্রায় ৮০ হাজার টাকা চুরি হয়ে গেছে। তবে কারা কৌশলে কিভাবে তালা ভেঙেছে, তা বলতে পারেন না তিনি।”

এসময় তার পাশের দোকানদার মিজান খান জানান, “এমন চুরির ঘটনা এ মার্কেটে প্রায়ই হয়। এক কথায় চোর দোকানদারদের পাহারা দেয়। চোরেরা আগে থেকে মার্কেটে ঘোরাফেরা করে যখন একটু সুযোগ পায়, তখন চুরি করে সব কিছু নিয়ে যায়।”

এ ব্যাপারে শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান,ঘটনাটি শোনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যাদের ব্যবসা তাদের আরও সতর্ক থাকতে হবে। তবুও আমি বিষয়টি দেখছি।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!