1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে দুই ছেলের সংঘর্ষঃ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পিতার মৃত্যু-shibcharnews24

  • প্রকাশিত : সোমবার, ৮ মার্চ, ২০২১, ৯.০২ পিএম
  • ১০৫৬ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট 

শিবচরে দুই ছেলের সংঘর্ষ থামাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মান্নান সরকার (৭০) নামে এক জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদিরমুন্সীর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায় ,আজ দুপুরে আ: মান্নান সরকারের ছেলে চাঁনমিয়া সরকার ও আবু কালাম সরকারের মধ্যে বেশ কিছুদিন যাবত বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। আজনদুপুরে বড় ভাই চাঁনমিয়া ঘর নির্মানের জন্য ইট ক্রয় করে এনে বাড়ির এক জায়গায় রাখছিল। এসময় ছোট ভাই আবু কালাম ওই স্থানে ইট রাখা ও ঘর নির্মানের জন্য বাঁধা দেয়। এতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ে একে অপরকে কিলঘুষি মারতে থাকে। এসময় বৃদ্ধ বাবা আ: মান্নান সরকার দুই ছেলের ঝগড়া থামাতে এগিয়ে আসে। এসময় বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের নাক দিয়ে রক্ত বের হওয়া দেখে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরে বিকেল ৪ টার দিকে পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে শিবচর থানার এসআই রাম প্রসাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার হারুন অর রশীদ বলেন,” বিকেলে ওই ব্যক্তিকে তার আত্মীয় স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে’

শিবচর থানার এসআই রাম প্রসাদ বলেন, স্থানীয় সকলের সাথে কথা বলে জানতে পেরেছি দুই ছেলের ঝগড়া দেখে বৃদ্ধ বাবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

শিবচর থানার পরিদর্শক আমির হোসেন সেরনিয়াবাত ঘটনার সততা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!