1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে জহুরমমতা মেমোরিয়াল এর পক্ষ থেকে স্কুলে মাস্ক বিতরণ।

  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৩.৪৬ পিএম
  • ৬৩২ জন সংবাদটি পড়েছেন।

সংগঠনের সভাপতি মোসলেহ আলম চৌধুরী বলেন,’সামাজিক নানা ধরনের কাজকে সংগঠিত ভাবে সম্পন্ন করতে গ্রামের সম-মানসিকতার কতিপয় লোকজন নিয়ে আমরা সংগঠনটি তৈরি করেছি। সকলেই স্বতঃস্ফুর্ত ভাবে কাজ করছেন। করোনাকালীন সময়ে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার আবশ্যিক। যেহেতু স্কুল খুলেছে, তাই আমরা শিক্ষার্থী-শিক্ষকসহ সংশ্লিষ্টদের মধ্যে ৫ শত মাস্ক দেয়া হয়েছে।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবী সংগঠন জহুরমমতা মেমোরিয়াল এর পক্ষ থেকে শিবচরের উৎরাইল এমএল উচ্চ বিদ্যালয়ে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার(১৮ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে সংগঠনটির সদস্যরা বিদ্যালয়ের সাড়ে চারশত শিক্ষার্থীদের মাঝে এ মাস্ক বিতরণ করেন।

সংগঠন সূত্রে জানা গেছে,স্বেচ্ছাসেবী সংগঠন জহুরমমতা মেমোরিয়াল গত চার বছর ধরে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে স্বেচ্ছাসেবী কার্যক্রম চালিয়ে আসছে। ২০১৯ সালে সংগঠনটি সমাজসেবা অধিদপ্তর থেকে অনুমোদন পায়। বৃক্ষরোপন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ, দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, করোনাকালীন সময়ে খাদ্য সহায়তাসহ, সেলাই প্রশিক্ষণসহ সেবামূলক নানা কার্যক্রম চালিয়ে আসছে। শনিবার সকালে স্থানীয় হাইস্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে মাস্ক বিতরণ করে। এছাড়াও মসজিদে আসা মুসল্লীদেরকেও মাস্ক দেয় সংগঠনটি।

সংগঠনের সভাপতি মোসলেহ আলম চৌধুরী বলেন,’সামাজিক নানা ধরনের কাজকে সংগঠিত ভাবে সম্পন্ন করতে গ্রামের সম-মানসিকতার কতিপয় লোকজন নিয়ে আমরা সংগঠনটি তৈরি করেছি। সকলেই স্বতঃস্ফুর্ত ভাবে কাজ করছেন। করোনাকালীন সময়ে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার আবশ্যিক। যেহেতু স্কুল খুলেছে, তাই আমরা শিক্ষার্থী-শিক্ষকসহ সংশ্লিষ্টদের মধ্যে ৫ শত মাস্ক দেয়া হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সদস্য রেজাউল করিম, মিয়াউল আলম চৌধুরী, গিয়াসউদ্দিন মীরসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!