1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ,আহত ৫

  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৪৬ পিএম
  • ৭৭৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের ২ নারীসহ ৫ জন আহত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হুজ্জুত আলী বেপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।আহতের উদ্ধার করে শিবচর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রশিদ মাদবরের পক্ষে তার ভাই নাসির মাদবের ছেলে রহমান মাদবর (১৫), ভাইয়ের স্ত্রী ঝর্না বেগম (৩৫) ও চাচাতো ভাই রাজা মিয়া মাদবর (৫০) আহত হয়।
আহত অপর পক্ষের সদস্যরা হলেন ওই এলাকার জয়নাল মাদবরের ছেলে ইব্রাহিম মাদবর (৪০) ও তাঁর স্ত্রী সোনিয়া বেগম (২৫)।তবে এদের মধ্যে রহমান মাদবর, ইব্রাহীম মাদবর ও তার স্ত্রী সোনিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়,কয়েক বছরধরে রশিদ মাদবরদের ওই সাথে ওই এলাকার আমির হোসেন মাদবরদের সাথে দ্বন্দ্ব চলে আসছে।যা নিয়ে আদালতে মামলাও চলছে।আজ সকালে ওই জমি থেকে স্থানীয় ঠিকাদার মাটিকেটে পাশ্ববর্তী রাস্তা মেরামত করার সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।এসময় আমির হোসেন মাদবর ও তার ভাই ইব্রাহিম মাদবর রশিদ মাদবরের ভাইয়ের ছেলে রহমান মাদবরকে (১৫)কে দেশী অস্ত্র ও ইট দিয়ে আঘাত করে।পরে রহমানের ভাই জাহিদ ও তার মা ঝর্না বেগম এগিয়ে আসলে ঝর্না বেগমকে ছেন দিয়ে কোপ দেয়।এসময় রশিদ মাদবরের চাচাতো ভাই রাজা মিয়া মাদবর এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে।পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে গেলে আমির হোসেন মাদবরের ভাই ইব্রাহীম মাদবর ও তার স্ত্রী সোনিয়া গুরুতর আহত হয়।

রশিদ মাদবের ছোট ভাই খোকন মাদবর বলেন, জমিটা নিয়ে আদালতে মামলা চলছে। সকালে ইব্রাহীম মাদবর,আমির হোসেন মাদবরেরা আমার ছেলে, স্ত্রী ও চাচাতো ভাইয়ের উপর হামলা চালায়।আমরা থানায় অভিযোগ দিয়েছি।থানা পুলিশ এখানে এসেছি। আমরা তদন্তকরে এর সঠিক বিচার চাই।

অপর পক্ষের আমির হোসেন মাদবর বলেন, আমাদের জমি নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব চলছিল।তার আজ সকালে আমাদের বাড়ির সামনে এসে আমাদের উপর হামলা চালায়।এতে আমার ভাই ও ভাইয়ের স্ত্রী আহত হয়।আমরা থানায় অভিযোগ করেছি।

শিবচর থানার উপপরিদর্শক মোঃ আব্দুর রহিম মুঠোফোনে বলেন,আমরা ঘটনাস্থলে এসেছি।কোন পক্ষ এখনো অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!