1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ছাদ থেকে পড়ে রাজ মিস্ত্রির মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৭.৪০ পিএম
  • ১৩১২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ছাদ থেকে পড়ে মিরাজ হাওলাদার (২৮) নামে এক রাজ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে এঘটনা ঘটে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করেন।

নিহত মিরাজ উপজেলার বাশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাশকান্দি গ্রামের ছালাম হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, মিরাজ শেখপুর বাজারে একটি নির্মানাধীন ভবনে নির্মান শ্রমিকের কাজ করতো। প্রতিদিনের ন্যায় আজ সকাল থেকে সেখানে কাজ করতেছিল।বিকেলে সেখানে ছাদ ঢালাইের শেষে পা ফসকে ছাদ থেকে পড়ে যায়।পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা কালাম হাওলাদার মুঠোফোনে বলেন,আমি বাড়িতে ছিলাম।সে কিভাবে পড়ে মরে গেলো আমি জানি না।”

বাড়ির মালিক রোকন মিয়া বলেন,বিকেলে মিরাজসহ আরো ৩ জন আমার বিল্ডিং এর কাজ করতে ছিলো।হঠাৎ পা পিছলে পরে যায়।আমি খবর পেয়ে সেখানে যাই।পরে শিবচর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, “ছাদ ঢালাইের সময় ছেলেটি নিচে পড়ে যায়।ঘটনাটি শুনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।মরদেহটি সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবার থেকে কোন অভিযোগ এখনো পাইনি। “

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!