1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে চাঞ্চল্যকর দাদন চোকদার হত্যা মামলার ১ আসামী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১.১৩ পিএম
  • ১০০৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর দাদন চোকদার হত্যা মামলার এজাহারভূক্ত আসামী আরমানকে ঢাকা থেকে আটক করেছে শিবচর থানা পুলিশ

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রাজধানীর কাপ্তান বাজার থেকে তাকে আটক করা হয়। পরে রাত ৮ টার দিকে শিবচর থানায় তাকে আনা হয়।সে মামলায় এজাহারভুক্ত ১৩ নম্বর আসামী।আজ দুপুর পৌনে ১২ টার দিকে শিবচর থানার ওসি গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত আরমান শিবচর পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মৃত ছামাদ শেখের ছেলে।

শিবচর থানা সুত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মৃত আদম চোকদারের ছেলে দাদন চোকদারের সাথে জমিজমাসহ বিভিন্ন সমস্যা নিয়ে পার্শ্ববর্তী সেলিম শেখের সাথে গত ১ বছর ধরে দ্বন্ধ চলে আসছিল।এই দ্বন্ধের জেরে গত ১ বছর আগে একটি মারামারি হয়।পরে এঘটনায় আদালতে একটি মামলা হয়।সম্প্রতি দাদন চোকদারের পক্ষে মামলায় রায় দেয় আদালত।কিন্তু অভিযুক্ত সেলিম সেখসহ তার ছেলে ও ভাতিজারা সে রায় মেনে না নিয়ে দাদন চোকদারকে হত্যার হুমকি দেয়।পরে (২৩ নভেম্বর) দুপুরে দাদন চোকদার শিবচর বাজার থেকে ভ্যানযোগে সেলিম সেখের বাড়ির সামনে দিয়ে তার নিজ বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষ সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখসহ এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাত আসামীরা তাকে ভ্যান থেকে নামিয়ে রাস্তার উপর ফেলে এলোপাতাড়ি কোপাতে থাকে। কোপানোর এক পর্যায়ে কুপিয়ে দেহ থেকে পা বিচ্ছিন্ন করে।এছাড়াও বুকে ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।পরে গুরুতর আহত অবস্থায় পরে থাকতে দেখে রাস্তা দিয়ের যাওয়ার সময় স্থানীয় কয়েকজন লোক তার বাড়িতে খবর দেয় ও তাকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান।

এঘটনায় পরের দিন (২৪ নভেম্বর) সকালে মৃত দাদন চোকদারেে ভাই পান্নু চোকদার বাদী হয়ে নজরুল শেখ,সেলিম সেখসহ ১৩ জনের নাম উল্লেখ করে ১৫ জন কে অজ্ঞাত আসামী করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৫ দিন পরে বিভিন্ন তথ্য প্রযুক্তির সাহায্য শিবচর থানার উপ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (সেকেন্ড অফিসার) মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি দল রাজধানীর কাপ্তান বাজার থেকে আজ তাকে আটক করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন,”আজ আমরা চাঞ্চল্যকর এই মামলার একজন আসামিকে ঢাকা থেকে আটক করেছি।বাকিদের ধরতেও আমরা কাজ করে যাচ্ছি “

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!