1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে গাছের চারা রোপণ করাকে কেন্দ্র করে সংঘর্ষ,নারীর মৃত্যু, আটক ২।

  • প্রকাশিত : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ২.৩৮ পিএম
  • ৬৩৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচরে (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বাড়ির উঠানে গাছের চারা রোপণ করাকে কেন্দ্র করে আলেয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশরাফ ভক্ত (৫৫) ও লিটন সরদার (১৮) নামে দুইজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

রবিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের কদমতলী এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায়।এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত আলেয়া বেগম ওই এলাকার মৃত শফি হাওলাদারের স্ত্রী।

আটকৃত আশরাফ ভক্ত একই এলাকার মৃত আবুল হাশেম ভক্তের ছেলে ও লিটন সরদার একই ইউনিয়নের পশ্চিম কাচিকাটা গ্রামের বারেক সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ির সীমানায় গাছের চারা লাগানো নিয়ে হায়দার হাওলাদারের সাথে পার্শ্ববর্তী জব্বার হাওলাদারের সাথে দীর্ঘ দিন দ্বন্দ্ব চলছিল। এরই সুত্র ধরে রবিবার সকালে জব্বার হাওলাদারের সাথে হায়দারের মা আলেয়া বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে জব্বার হাওলাদার লোকজন নিয়ে এসে আলেয়া বেগমের উপর হামলা চালায় ও ঘরবাড়ি ভাংচুর করে। এতে আলেয়া বেগম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।পরে স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের দ্বন্দ চলছিল। চারা গাছ লাগানো নিয়ে সম্প্রতি তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এরআগে ২ পক্ষের দ্বন্দ্বে একাধিক হামলা মামলা সংগঠিত হয়।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমির সেরনিয়াবাত বলেন, গাছের চারা লাগানো নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।শিবচর থানা একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!