1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উপকরণ বিতরন

  • প্রকাশিত : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ২.০৫ পিএম
  • ৮৪৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বেসরকারী সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ভিডিএসের আয়োজন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরনে উপরকণ বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১৯ নভেম্বর ) বেলা ১১ টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার ২১ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এ উপকরণ বিতরন করা হয়।

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ভিডিএস এর পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ আলম , শিবচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (সদ্য বদলি কৃত) শ্যামল কৃষ্ণ মালাকার ও বাঁশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ মল্লিক।

ভিডিএসের পরিচালক মাহবুব হোসেন বাদল বলেন,বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ভিডিএস আজ বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকার করোনাকালীন সময় ক্ষতিগ্রস্ত ২১ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ৩ টি ভ্যান, সিলিন্ডারসহ ১০ টি গ্যাসের চুলা, ৩ টি সিলিং ফ্যান, ৩ টি ফ্লাক্স, ১ টি ক্যাশ বাক্স, ১ টি কাঠের র্যাক,গামলা,বালতি,মগসহ জন প্রতি ২৬ শত টাকা মূল্যমানের চা,চিনি, বিস্কুট ও কোমল পানীয় বিতরন করা হয়।

তিনি আরো বলেন,ভিডিএস ১৯৮৬ সাল থেকে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা,স্যানিটেশন,নারীর ক্ষমতায়ন,আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচী সফলতার সাথে কাজ করে আসছে।

এসময় প্রধান অতিথি বলেন, ভিডিএস আমাদের এলাকার একমাত্র সমাজ সেবামূলক সংগঠন। এটি ১৯৮৬ সালে থেকে আমাদের এলাকায় সমাজসেবামূলক কাজ করে আসছে। বিশেষকরে ১৯৮৮ সালে বন্যার সময় এদের কর্মকান্ড ব্যাপক কর্মকান্ড ছিলো।তাই আমি এই সংগঠন সংশ্লিষ্টদের আহবান জানাবো আগামীতে এই সহযোগিতা যেন আরো বাড়ানো হয়।

এসময় ভিডিএসের নির্বাহী সদস্য একেএম সুরুজ মাস্টার, মাওলানা জহিরুল হক,রফিকুল ইসলাম (রাজা), সেকান্দার আলী শাহীন শাহ্, আফজাল হোসেন রিন্টু, মহিউদ্দিন, ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য রাসেল বেপারীসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!