1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ সার ও অন্যান্য উপকরণ বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪, ৭.৫০ এএম
  • ৫০৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ-সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩শত কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এসব  কৃষি উপকরণ বিতরণ করা হয়।

শিবচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম।

উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায়  রবি মৌসুমে  এ কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষক কে ৩ মৌসুমের ২১ ধরনের বীজ, ৬ টি ফলের চারা, ১ টি বীজ সংরক্ষণ পাত্র, ২০ কেজি জৈব সার,১০ কেজি রাসায়নিক স্যার, নেট, ঝাঁঝরি ও সাইনবোর্ড প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: সাকিব খান, সহ উপজেলা প্রসাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!