1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দরিদ্র মেধাবীদের চীফ হুইপের সংবর্ধনা

  • প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪, ৯.০৪ পিএম
  • ৪৯৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে চলতি বছর এসএসসিতে জিপিএ ৫ পাওয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। এসময় নগদ টাকা, ঘর তৈরির জন্য টিন ও সেলাই মেশিন দেয়া হয় তাদের।

রবিবার(১৯ মে) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিবচরের শিরুয়াইল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া দরিদ্র মেধাবী আহাদ ও জান্নাতুল ফেরদৌসীসহ সহ একই উপজেলার আরো তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

এসময় চীফ হুইপ তাদের পরিবারের হাতে নগদ অর্থ, টিন, সেলাই মেশিন সহায়তা প্রদান করেন এবং ভবিৎষত লেখাপড়া চালিয়ে নেয়ার জন্য মাসিক বৃত্তিসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের সভাপতি মাসিক বৃত্তির ঘোষনা দেন।

জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় শিবচরের শিরুয়াইল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পায় আহাদ। তিনি রাজমিস্ত্রীর সহযোগি হিসেবে কাজ করতেন। একই বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া আরেক মেধাবী রং মিস্ত্রি বাবার মেয়ে জান্নাতুল ফেরদৌসী। চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থী বৃষ্টি আক্তার ও পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থী সামিয়া আক্তার জিপিএ ৫ অর্জন করে। মেধাবী এ শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বারবার বলেন, স্মার্ট দেশ গড়তে হলে আগে স্মার্ট মানুষ তৈরি করতে হবে। এটিই এখন আমাদের মূল লক্ষ্য। তোমরা যারা আজ ভাল ফলাফল করেও ভবিৎষত লেখাপড়া নিয়ে শংকিত ছিলে, তোমরা যেখানেই লেখাপড়া করবে, আমি বৃত্তিসহ সকল ধরনের ব্যবস্থা করে দিবো। তবে আমার একটাই কথা, তোমরাও একদিন বড় মানুষ হবে। সেদিন কিন্তু নিজের এলাকা, পরিবার, এই শিবচরের মাটির কথা ভুলে যেওনা। এটাই কিন্তু তোমাদের আসল ঠিকানা। আমি তোমাদের উজ্জ্বল ভবিৎষত কামনা করি।’

অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের গভর্নিং বডির সভাপতি রিপন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডা: মো: সেলিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!