1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ঈদ ফেস্টিভ্যাল প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন রুপসা এক্সপ্রেস

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৮.৪৮ এএম
  • ১১১৯ জন সংবাদটি পড়েছেন।

জিহাদ খান (শিবচর প্রতিনিধি)

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শিবচরে “ঈদ ফেস্টিভ্যাল প্রিমিয়ার ক্রিকেট লীগের” ফাইনাল ম্যাচে পদ্মা এক্সপ্রেস কে ৬ ইউকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রুপসা এক্সপ্রেস।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে শিবচরের খানকান্দি ইট ভাটার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পদ্মা এক্সপ্রেস। ১২ অভারে অনুষ্ঠিত খেলায় তারা ১০ অভারে ৭১ রান করে তাদের সব উইকেট হারিয়ে ফেলেন। অতঃপর রুপসা এক্সপ্রেস ৭২ রানের টার্গেটে ব্যাট করে ৯ ওভার ৩ বলে ৬ ইউকেট হাতে রেখে তারা জয়লাভ করে এবং উক্ত টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল ম্যাচে ৩ ওভারে ৫ উইকেট পেয়ে ম্যাচসেরা হয়েছেন সুমন খালাসি।  টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হয়েছেন রুপসা এক্সপ্রেস এর আরাফাত খান।

খেলায় স্থানীয় খেলোয়াড় ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানের খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে পদ্মা,মেঘনা,যমুনা, রুপসা,সুরমা,ময়নাকাটা এক্সপ্রেস সহ মোট ছয়টি দল অংশ গ্রহণ করে।
নানা নাটকীয়তা ও টান টান উত্তেজনার মধ্যে দিয়ে তিনদিন ব্যাপী খেলা চলার পর পদ্মা ও রুপসা এক্সপ্রেস ফাইনালে উঠতে সক্ষম হয় এবং পদ্মা এক্সপ্রেস কে ৬ উইকেটে হারিয়ে রুপসা এক্সপ্রেস চ্যাম্পিয়ন হয়।

উপজেলার বিভিন্ন স্থান থেকে খেলা প্রিয় দর্শকরা খেলা দেখার জন্য মাঠে আসেন। অবশেষে পুরস্কার বিতরণ এর মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হয়।

রুপসা এক্সপ্রেস এর খেলোয়াড় শুভ খান বলেন,”আমরা পবিত্র ঈদ উল ফিতর কে সামনে রেখে প্রতি বছর ঈদ কে উদযাপন করার জন্য এই টুর্নামেন্টের  আয়োজন করে থাকি। ইনশাআল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করবো।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!