1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলো প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৭.৩১ পিএম
  • ৯২৫ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি, শিবচরঃ

শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষ কল্যান সমিতির আয়োজন এই বিদায় সংর্বধনা দেওয়া হয়। এসময় নির্বাহী অফিসার (ইউএনও) সরকারি দায়িত্ব পালনকালে তার কর্মযজ্ঞে সবার সহযোগিতায় সরকারের অর্পিত দায়িত্ব পালন করেছেন। এ জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

শিবচর উপজেলা পরিষদ চত্বরে ইলিয়াস আহমেদ চৌধুরী মিলনায়তনে ইউএনওকে ফুল ও কেস্ট দিয়ে বিদায় সংর্বধনা দেওয়া হয়।

ইউএনও ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়ে লক্ষ্মীপুরে আসেন। দীর্ঘ সময়ে তার কর্মদক্ষতা ও ব্যাক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধন নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন।

বিদায়ী সংবর্ধনায় বক্তারা বলেন বলেন, ইউএনও একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। তিনি শুধু জনপ্রতিনিধি নয়, সকল শ্রেণি  পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন যে কেউ তার এই উদারতায় তাকে শুধু শ্রদ্ধা করতেন।

নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, মানুষ খুবই আন্তরিক, আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভাল। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।

এসময় বক্তব্য রাখেন,উপজেলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,সহকারি উপজেলা শিক্ষা অফিসার মাহাতাব উদ্দিন,শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষ কল্যান সমিতির সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রবিউল ,শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবদুস সালামসহ অন্যন্নরা।

এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলায় কর্মরত বিভিন্ন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়েল প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!