1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে আগুনে পুড়লো বসত ঘরসহ ৪ টি ঘর।

  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১২.৪২ এএম
  • ৮৬৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে আগুনে পুড়লো বসত ঘরসহ ৪ টি ঘর।এতে একটি ছাগল পুড়ে মারা যায় ও দুইটি গরু পুড়ে আহত হয়।তবে কেউ হতাহত হয়নি।

শনিবার (২৭ আগষ্ট) রাত সোয়া ১১ টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামের খোরসেদ বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।এতে আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারগুলো।

গ্রামের লোকজন জানান,রাতে খোরসেদ বেপারীর রান্না ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে মসজিদে মাইকিং করে প্রতিবেশীদের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটি চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষনে খোরসেদ বেপারীর বসতঘর, রান্না ঘর ও গোয়াল ঘর, পাশের বাড়ির হানিফ খলিফার গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে।এতে খোরসেদ বেপারীর বসত ঘরের আসবাবপত্র, গোয়াল ঘরে থাকা একটি ছাগল পুড়ে মারা যায় ও দুইটি গুরুর শরিরের বেশিরভাগ অংশ পুড়ে আহত হয়।এছাড়াও হানিফ খলিফার গোয়াল ঘরে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

খোরসেদ বেপারী বলেন,”ঘর গুলো পুড়ে গেলো,গরু বাছুর ও ছাগলটি ও পুড়ে গেলো। অনেক ক্ষতি অইয়া গেলো।কেমনে যে সব ঠিকঠাক করবো? কে কিনে দিবো গরু বাছুর আ৷ ছাগল?

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন জানান, “আগুন লাগার খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!