1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে আগুনে পুড়লো সরকারী প্রাথমিক বিদ্যালয়।

  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১, ১.৪৯ পিএম
  • ৯৫৯ জন সংবাদটি পড়েছেন।
  • শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলার আগুন লেগে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচতলাসহ দ্বিতীয় তলার একটি কক্ষের কয়েকটি জানালা,ও দুটি ফ্যান,বৈদ্যুতিক মিটার ও পয়ঃনিষ্কাশন পাইপ পুড়ে গেছে।

শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার বাশকান্দি ইউনিয়নের ১২৯ নং মৃর্জারচর বেপারি কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টার মত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়,গত ২০১২ সালে বেসরকারি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মৃর্জারচর বেপারী কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক দ্বিতীয়তলা ভবন নির্মান হয়।বিদ্যালটিতে এলাকাবাসী বিভিন্নকাজে ব্যবহার করতো।গত কয়েকদিন ধরে এলাকায় পাট কাটা শুরু হলে এলাকার লোকজন বিদ্যালয়ে পাটের আঁশ ছড়ানোসহ পাটকাঠি শুকাতে থাকে।এছাড়াও কয়েকজন এলাকাবাসী ওই পাঠাকাঠি বিদ্যালয়ের নিচ তলায় মজুদ রাখে।এসময় কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।পরে আগুন ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে পার্শ্ববর্তী বাড়ির লোক বিদ্যালয়ে আগুন দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা শ্রেণিকক্ষটি ঘিরে ফেলে। এ সময় স্থানীয় লোকজন বালতিসহ নানা ধরনের পাত্রে পানি এনে নিক্ষেপ করে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে বিদ্যালয় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার একটি কক্ষের জানালা ও দুইটি ফ্যান, বৈদ্যুতিক মিটার ও পয়ঃনিষ্কাশন পাইপ পুড়ে যায়

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, এলাকার কয়েকজন যুবক ছেলেরা রাত ১ টা ২ টা পর্যন্ত এখানে আড্ডা দেয়।হয়তো ওদের কারনে আগুন লাগতে পারে’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুবকর মিয়া জানান,রাতে আগুন লাগলে বিদ্যালয়ের একজন অভিভাবক শাহআলম আমাকে ফোন দিয়ে আগুন লাগার বিষয়টি আমাকে জানায়।তখন আমি দ্রুত চলে আসি।ততক্ষণে বিদ্যালয় ভবন ও কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে।

শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন,’গতরাতে এখানে আগুন লেগে বিদ্যালয়ের ভবনের নিচতলা ক্ষতি হয়ে।আগুন লেগে ভবনের দেওয়ালগুলো কালো হয়ে গেছে।আমাদের হেড মাষ্টার ও বিদ্যালয়ের সভাপতি এলাকার লোকজনকে একাধিকবার না করার সত্বেও এলাকাবাসী এখানে পাটকাঠি রাখে।এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!