1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে অভিযান, ১২০ কেজি জাটকা ও বিষাক্ত চিংড়ী জব্দ

  • প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৪.১৯ পিএম
  • ৫৩৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে পদ্মানদী সংলগ্ন একটি বাজারে অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকা ও ১০ কেজি জেলী যুক্ত চিংড়ী জব্দ করেছে শিবচর উপজেলা মৎস অফিস।

শনিবার(১৬ মার্চ) দুপুরে উপজেলার মাদবরেরচর হাটে এ অভিযান চালায় শিবচর উপজেলা মৎস অফিস।

শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে শিবচর উপজেলার মাদবরেরচর হাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২০ কেজি জাটকা ও ১০ কেজি জেলী যুক্ত চিংড়ী জব্দ করে প্রশাসন। পরে জাটকা বিক্রির অপরাধ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।এছাড়া জব্দকৃত জাটকা স্থানীয় তিনটি এতিমখানায় বিতরন করা হয়।ও জেলী যুক্ত চিংড়ী জনসাধারণের সামনে আগুনে বিনষ্ট করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,’দুপুরো অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকা ও ১০ কেজী জেলী যুক্ত চিংড়ী জব্দ করা হয়। এসময় ব্যবসায়ীদের সচেতন করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে আর চিংড়ি পুড়িয়ে বিনিষ্ট করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!