1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ১০.০৯ পিএম
  • ৫৭৭ জন সংবাদটি পড়েছেন।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ওসি আ: রাজ্জাক বলেন, ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত লাশটি অন্য কোথাও থেকে স্রোতে ভেসে এখানে এসেছে। ৭-৮ দিন লাশটি পানিতে থাকায় শরীরের অধিকাংশ পচে নষ্ট হয়ে গেছে।

সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ

মাদারীপুরের শিবচরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে শিবচর উপজেলার পদ্মা নদী থেকে মাথা বিহীন মরদেহটি উদ্ধার করে চরজানাজাত  নৌপুলিশের একটি দল। নৌপুলিশ ফাুড়ির উপপরিদর্শক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, বিকেলে শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গেট সংলগ্ন পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা।পরে শিবচর থানায় খবর দিলে রাত সাড়ে আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় মনির হোসেন বলেন,সন্ধার একটু আগে এলাকায় কিছু ছেলেরা নদী লাশটি ভাসতে দেখে আমাদের খবর দেয়।পরে আমরা দেখি কচুরিপানার মধ্য লাশটি ভাসছে।

চরজানাজাত নৌপুলিশ ফাুড়ির উপপরিদর্শক রেজাউল করিম বলেন,লাশটি উদ্ধার করে আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করছি।মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরনের কাজ প্রক্রিয়াধীন।এছাড়াও মরদেটির মাথা না থাকায় চেনা যাচ্ছে না।তবে লাশটির আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ হবে।পড়নে ফুল প্যান্ট পরা রয়েছে।মরদেহটি প্রায় গলে গেছে।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ওসি আ: রাজ্জাক বলেন, ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত লাশটি অন্য কোথাও থেকে স্রোতে ভেসে এখানে এসেছে। ৭-৮ দিন লাশটি পানিতে থাকায় শরীরের অধিকাংশ পচে নষ্ট হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!