1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

  • প্রকাশিত : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৭.১৯ পিএম
  • ৮৯৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিবচর উপজেলা, পৌর ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ এপ্রিল) মাদারীপুর ১ (শিবচর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর আয়োজনে উপজেলার পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে তার নিজ বাড়িতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোতাহার হোসেন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব মাদবর, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সাজাহান হোসেন সাজু মোল্লা,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম খান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শামীম চৌধুরী, উপজেল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহের গোমস্তা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান ও সদস্য সচিব মঞ্জিল আহম্মেদ সিহাব,ছাত্রদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) শাওন চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দেড় হাজার নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

এসময় দোয়া ও মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।

এসময় সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন,” আমরা প্রতিবছরই আমাদের দলের পক্ষ থেকে ইফতার ও দোয়ার অনুষ্ঠান করি।গত দুই বছর আমরা তেমন একটা করতে পারিনি।তাই আজ আমাদের এই অনুষ্ঠান। আমরা আমাদের দলের চেয়ারপার্সন দেশ নেত্রীর সুস্থতা কামনায় ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!