1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো

শিবচরের প্রশাসনের যৌথ অভিযান, ১২ লক্ষ মিটার জাল ধ্বংস, আড়াই মন ইলিশ জব্দ, আটক ১

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৯.৫৮ এএম
  • ৬৯১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি;

মা ইলিশ রক্ষায় মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীর বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।এ সময় প্রায় আড়াই মন মা ইলিশ জব্দ ও ১২ লক্ষ মিটার কারেন্ট জাল ধ্বংস করে প্রশাসন। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।অভিযানে পদ্মার চর এলাকায় ইলিশ বেচাকেনার দুটি অস্থায়ী হাট ভেঙে দেয়া হয়।

মঙ্গলবার(১১ অক্টোবর) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত জেলা প্রশাসক ড.রহিমা খাতুন ও জেলা পুলিশ সুপার মো.মাসুদ আলম এর নেতৃত্বে অভিযানে পুলিশ, র‌্যাব, নৌপুলিশ, কোস্টগার্ডসহ প্রায় ২ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেয়।

জেলা প্রশাসন সূত্র জানায়,নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণীর অসাধু জেলেরা পদ্মায় মা ইলিশ নিধন করে সেই মাছ পদ্মা নদীর দূর্গম চরে নিয়ে বিক্রি করছে। এবং সেখানে এক প্রকার ইলিশের হাট বসে। এমন খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে অভিযান চালায প্রশাসন। এদিকে অভিযান টের পেয়ে অস্থায়ী হাটের সব দোকানপাট বন্ধ করে আগেই পালিয়ে যায় জেলেরা। এসময় প্রশাসন কাশবন ও আশপাশ থেকে প্রায় ১২ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করে। এসময় ১ জেলেকে আটক করে সাজা প্রদান করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ক’দিন পদ্মা নদীর শিবচর অংশে নিয়মিত অভিযান চলছে। পদ্মায় কোন জেলে যেন মাছ ধরতে না নামে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বার বার সকলকে সর্তক করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!