1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের ঘোড়া ও আনারসের জয়

  • প্রকাশিত : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ১০.১৭ পিএম
  • ১০২৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরের দুই ইউনিয়ন পরিষদে ৫ম ধাপে অনুষ্ঠিত হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার পদ্মানদী সংলগ্ন ইউনিয়ন বন্দরখোলা ও কাঁঠালবাড়ী ইউনিয়নে বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৪ টায় শেষ হয় ভোট গ্রহন।

বুধবার (৫ জানুয়ারি) রাত নয়টার দিকে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

ভোট গণনা শেষে বন্দরখোলা ইউনিয়নে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে আব্দুর রহমান সাদ্দাম খান। তিনি ভোট পেয়েছেন ৩৬৩৫ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন অটোরিক্সা প্রতীকের নিজাম উদ্দিন আহমেদ। তিনি ভোট পেয়েছেন ১৫১৫ টি। অন্যদিকে কাঁঠালবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকে ৫৩৭৬ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান পদে বিজয়ী হলেন মোহসেন উদ্দিন সোহেল বেপারী। ৪২৬৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন মোটরসাইকেল প্রতীকের মোতাহার হোসেন বেপারী।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান,” মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেরেছি এজন্য গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!