1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের ঘুমের মধ্যেই মারা গেলো শিশুটি

  • প্রকাশিত : সোমবার, ৫ জুন, ২০২৩, ৫.৩১ পিএম
  • ৮৯৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে আলিফ নামের (১৫ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার(৫ জুন) দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই গ্রামের ওবায়দুল শরীফের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২ টার দিকে শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশের বাজারে আসেন এবং ঘরগৃহস্থলির কাজ করেন
মা ডলি আক্তার। বেশ কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখেন শিশুটি অচেতন হয়ে গেছে। পরে অচেতন অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে এর আগেই তার মৃত্যু হয়। বিদ্যুত না থাকায় ঘরে মধ্যে প্রচন্ড গরমে শিশুটি ঘুমের মধ্যে মারা যায় বলে ধারনা করা হচ্ছে। এসময় ঘরে অন্য কেউ ছিল না।

পরিবারের বরাত দিয়ে প্রতিবেশী টিটু শরীফ নামের এক ব্যক্তি বলেন,’ঘরে যখন বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে রাখে তখন বিদ্যুত ছিল না। ঘরের ভেতরও অনেক গরম ছিল। বাচ্চাকে রেখে ওর মা বাইরে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর ঘরে গিয়ে শিশুটির কোন সাড়া শব্দ না পেয়ে চিৎকার দেয়। আশেপাশের লোকজন ছুটে গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় দেখে মাথায় পানি ঢালে। কিন্তু আর চেতনা ফিরে নি। শ্বাস-প্রশ্বাসও ছিল না।
পরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে ঘরে থাকা অবস্থাতেই শিশুটি মারা গেছে।’

তিনি আরও বলেন,’প্রচন্ড গরমের কারনেই শিশুটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ শিশুটি সকালেও খেলাধুলা করেছে। খুবই চঞ্চল ছিল।’

  • শিশুটির বাবা ওবায়দুল শরীফ জানান,’আলীফকে ঘুম পাড়িয়ে রেখে হাতপাখার বাতাস করে ওর মা। পরে বাইরে আসে টুকটাক কাজ কর্ম করতে। কিছুক্ষণ পর ঘরে গিয়ে দেখে আলীফ নড়াচড়া করে না। নিঃশ্বাসও নেয় না!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!