1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠিত ।

  • প্রকাশিত : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০.৪২ পিএম
  • ৯৪৯ জন সংবাদটি পড়েছেন।
প্রতিনিধি শিবচরঃ
মাদারীপুরের শিবচরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টার দিকে স্থানীয় যুব সমাজের  উদ্যোগে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের জয়বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময়  বাইচকে কেন্দ্র করে নদী দুপাড়ে  শিবচর উপজেলাসহ আশপাশের জেলার হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। বাঙালি সংস্কৃতির প্রাচীনতম এই উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই আনন্দে মেতে উঠেছে। নদীর পাড়ে বসে হরেক রকমের খেলনা ও মিষ্টির দোকান।
সরেজমিনে দেখা যায়, ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতায় শিবচরসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট বড় মিলিয়ে প্রায় ২০টি নৌকা অংশ গ্রহণ করেন। এসময় বাইচ দেখতে নদীর দু’পাড়ে হাজার হাজার উৎসুক মানুষের সমাগমে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
নৌকা বাইচ উপভোগ করতে আসা অপু গোমস্তা নামে যাদুয়ারচর এলাকা থেকে আসা এক যুবক জানান, গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আজ এই ময়না কাটা নদীতে নৌকা বাইচ আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।
নাজমুল ইসলাম মিরন নামে আরেক জন বলেন,” আমরা পরিবারের সকলে নৌকা বাইচ উপভোগ করতে এখানে এসেছি।সামনে আরো বড় পরিসরে নৌকা বাইচ আয়োজন করার জন্য আয়োজক কমিটির প্রতি অনুরোধ জানাই”
আয়োজক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সহিদুল ইসলাম জানান, “গ্রাম বাংলার শতবছরের চির চেনা এই নৌকা বাইচের ঐতিহ্য ধরে রাখতে উপজেলার বেশি বেশি নৌকা বাইচ অনুষ্ঠান আয়োজন করা দরকার। আজ আয়োজনে হাজার হাজার মানুষ নৌকা বাইচ উপভোগ করতে এখানে এসেছে। আগামীতেও এই অনুষ্ঠান আমরা অব্যাহত রাখবো”।
পরে রাতে বিজয়ী নৌকাসহ অংশগ্রহণকারী সকল নৌকাকে পুরুষ্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!