1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রাত পোহালেই ভোট – রাজৈর ও শিবচর উপজেলার ইউপি নির্বাচন

  • প্রকাশিত : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১০.১১ পিএম
  • ৪৩৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈর ও শিবচর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে সরঞ্জামাদি।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলা চত্ত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে কালি, সীল, কাগজসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান। পরে পুলিশী পাহারায় কেন্দ্রে কেন্দ্রে মালামাল নিয়ে যাওয়া হয়।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৪র্থ ধাপে রাজৈর উপজেলার ৬টি ও শিবচর উপজেলার ৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ৪র্থ ধাপের ইউপি নির্বাচন। এখানে ৬৭ জন চেয়ারম্যান পদে , সাধারণ সদস্য পদে ৩৭৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৮৩ কেন্দ্রের ৬১৭টি কক্ষে ১ লাখ ৩১ হাজার ৩৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন শান্তিপূর্ণ করতে ৪১৫ জন পুলিশ, ৯৯৬ জন আনসার সদস্য, ৪ প্লাটুন বিজিবি, ৪টি র্যাবের টিম, ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনে কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ‘ভোট নেয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। ভোটে কারো কোন অবহেলা মেনে নেয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!