1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রাজৈরে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন-Shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১, ৬.৩২ পিএম
  • ১১৪৩ জন সংবাদটি পড়েছেন।

আকাশ আহম্মেদ সোহেল:

মাদারীপুরের রাজৈরে বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল শেখের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের প্রতিবাদে সংবাদ  সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার।

শনিবার সকাল ১১টায় উপজেলার টেকেরহাট বন্দর আবাসিক এলাকার সার্বজনীন দুর্গা মন্দিরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগি পরিবারের পক্ষে পরিতোষ মিত্র লিখিত বক্তব্য পাঠ করে জানান, রাজৈর পৌরসভার ৩নং ওয়ার্ডের টেকেরহাট বন্দর সংলগ্ন ৫১ নং সরমঙ্গল মৌজার বিআরএস ৫৭, ৫২৫ ও ৬৩২ নং খতিয়ানে আমার পিতা মৃতঃ সুশীল মিত্র মোট ৪২ শতক জমির মধ্যে ১০০৪ দাগে ১৩ শতাংশ কাজী সিরাজুল ইসলামের কাছে এবং ১০০৫ দাগে ২৭ শতাংশ হতে ২৬ শতাংশ জমি কুদ্দুস মাতুব্বর ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল শেখের কাছে প্রায় ২৫ বছর পূর্বে বিক্রি করে দেয়। ১০০৫ দাগে বাকী ১ শতাংশ এবং ১০০৬ দাগে ২ শতাংশ জমি আমাদের মালিকানায় থেকে যায়। এ ৩ শতক জমি বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল শেখ অবৈধ ভাবে দখল করে রেখেছে। ইতোপূর্বে এই ৩ শতক জায়গার বিরোধকে কেন্দ্র করে স্থানীয় পর্যায় দুই বার শালিস বৈঠক হয়েছে। কিন্তু কোন সুরাহা না হওয়ায় পরবর্তীতে প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হই।
এসময় উপস্থিত ছিলেন, ওই জমির বর্তমান মালিক সুশীল মিত্রের দুই ছেলে পরিতোষ মিত্র ও সুবল মিত্র। এছাড়াও কার্তিক দাস, তাপস মন্ডল, গৌতম ভট্রাচার্য্য, সাহাজুল কাজী, খালেদ হোসেন হৃদয়, সমর মিত্র, বাসনা মিত্র উপস্থিত ছিলেন।

অভিযুক্ত জয়নাল জানান, ২৫ বছর পুর্বে সুশীল মিত্রের নিকট থেকে পাশাপাশি ২ দাগে ৪২ শতক জায়গার মধ্যে আমরা তিন ক্রেতা মোট ৩৯ শতাংশ জায়গা ক্রয়ের পর পাকা অবকাঠামো তৈরী করে ভোগ দখলে আছি। এই ক্রয়কৃত জায়গা বুঝিয়ে দিয়ে বেশী থাকলে অভিযোগ কারীরা নিবে। এতে আমার কোন আপত্তি নেই। আমার সম্মানক্ষুন্ন ও হয়রানি করার জন্য এ সংবাদ সম্মেলন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!