1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুর বজ্রপাতে মিষ্টির দোকানের কর্মচারি নিহত, আহত এক

  • প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪, ৬.৩১ পিএম
  • ৯৪৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে বজ্রপাতে সঞ্জিত বল্লভ (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় ডিজেন বৈদ্য নামে আরো একজন আহত হয়েছেন।

সোমবার বেলা তিনটার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সঞ্জিত বল্লভ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের নগেন বল্লভের ছেলে। সে মাদারীপুর পুরান বাজার এলাকায় আজমীর সুইট নামের দোকানে ১৩ বছর ধরে কর্মচারি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে আজমির সুইট নামে মিষ্টি দোকানের দুই কর্মচারি সঞ্জিত ও ডিজেন কুমার নদে গোসল করতে যায়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে সঞ্জিত ও ডিজেন আহত হয়ে চিৎকার-চেঁচামিচি শুরু করে।  পরে তাদের ডাকচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে সঞ্জিতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার বলেন, বজ্রপাতের ঘটনায় আহত অবস্থায় সঞ্জিত ও ডিজেন নামে দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। ধারণ করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার আগেই সঞ্জিত মারা যান। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বজ্রপাতের ঘটনার মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি দুঃখজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!