1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুর আগুনে পুড়লো পাঁচটি দোকান।

  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১১.৪১ পিএম
  • ৬৮৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান।

বুধবার রাত ৮ টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজার (কাজীরমোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ওই এলাকার সেতু কম্পিউটার নামে একটি দোকান থেকে আগুনে সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ব্যবসায়ীদের চিৎকারে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ততক্ষণে সেতু কম্পিউটার, খগেন মিস্টান্ন ভান্ডার, সিদ্দিক স্টোর, মঈন সুজ স্টোরসহ ৫টি দোকান ক্ষতিগ্রস্থ। এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শকসার্টিকের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূইয়া ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার দাবি জানান।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ জানান, শহরের পুরানবাজারের কাজীরমোড় এলাকায় সেতু কম্পিউটার দোকানে আগুন লাগছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ৩টি দোকান পুড়ে যাবার পাশাপাশি মোট ৫টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!