1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে সাংবাদিককে পেটানোর দায়ে পুলিশ কনস্টেবল প্রত্যাহার

  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৬.৩৫ পিএম
  • ১০৪৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের সদর উপজেলারর শ্রীনদী বাজারে দৈনিক গণকন্ঠ পত্রিকার সাংবাদিক ও মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের যুগ্ম সাধারণ সম্পাদক মো সোহেল শিকদারকে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল মো শাহীন শেখ কতৃক পেটানোর ঘটনা ঘটেছে।
এঘটনায় পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

শনিবার দুপুরে ওই কনস্টেবলকে মাদারীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

সাংবাদিক সোহেল শিকদার মাদারীপুর সদর উপজেলার রায়েরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা এসকেনন্দর শিকদারের ছেলে।

ভুক্তভোগী জানায়, গতকাল শুক্রবার রাত নয়টার দিকে শ্রীনদী বাজারে একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগ দায়ের করেন স্থানীয় একজন। এসময় ওই লোকের সাথে ওই সাংবাদিক কথা বলার সময় কিছু বুঝে ওঠার আগেই পুলিশ কনস্টেবল মো শাহীন শেখ সার্টের কলার ধরে গালাগালি ও কিল ঘুষি দিতে থাকে, পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে আসে।
এঘটনার সংবাদ পেয়ে ওই সাংবাদিককে দেখতে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর সাধারণ সম্পাদক সুজন হোসেন রিফাত বলেন,এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ ও সাংবাদিককের মধ্যে ভুলবুঝাবুঝির জন্য এমনটা হয়েছে।

মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের সভাপতি এস এম ফেরদৌস হোসাইন বলেন, এঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো শাহীন শেখ এর মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবুল আক্তার বলেন, কনস্টেবল মো শাহীন শেখকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিষয় খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!