1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ১০.০৩ পিএম
  • ৩৯৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গৌতম সাহা(৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনার পর ভুক্তভোগী শিশুকে মাদারীপুর সদর হসাপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার(৬ জানুয়ারি) দুপুর ২ টার দিকে শহরের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের বাদামতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন গৌতম সাহা ও নির্যাতিতা শিশুটির পরিবার। দুপুরে বাড়ি ফাঁকা থাকায় একটি খালি ঘরে শিশুটিকে ডেকে নিয়ে যায় গৌতম। কিছুক্ষন পরে পাশের বাড়ির ভাড়াটিয়া সুমি আক্তার বিষয়টি টের পেলে দৌড়ে পালিয়ে যায় গৌতম সাহা। পরে সুমি আক্তার ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান শিশুটিকে। উদ্ধার করে শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পরপরই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় অভিযুক্ত গৌতম সাহা। পরে শহরের বিসিক এলাকা থেকে খুঁজে বের করে গৌতম সাহাকে পুলিশে ধরিয়ে দেয় স্থানীয় জনতা।

ভুক্তভুগি শিশুটির বাবা বলেন, ‘আমি ব্যবসার কাজে বাইরে ছিলাম। আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্থ ছিল। এই সুযোগে আমার মেয়েকে একা পেয়ে গৌতম সাহা ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই।’

প্রতিবেশী সুমি আক্তার বলেন, ‘ঘটনা টের পেয়ে আমি এগিয়ে যাই। এ সময় আমাকে দেখে গৌতম ঘর থেকে তাড়াহুড়া করে বেরিয়ে পালিয়ে যায়। পরে আমি ঐ ঘরে গিয়ে দেখি শিশুটি অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, তার পরনের প্যান্ট রক্তে ভেজা!’

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান পাভেল বলেন, ‘শিশুটির আলামত সংগ্রহ করা হয়েছে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, ‘এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!