1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে শিশুকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ, নিখোঁজের ১দিন পরে লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১.০৮ পিএম
  • ৭৫৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের একদিন পর লামিয়া (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।ভুক্তভোগী পরিবারের দাবী তাকে ধর্ষণের শেষে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ শুক্রবার ) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি ফসলি ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত লামিয়া সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের লোকমান ফকিরের মেয়ে।

পরিবার ও স্থানীয় ও সূত্রে জানা গেছে, নিহত লামিয়া গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ নিজ এলাকা থেকে নানা বাড়ি চরনাচনা এলাকায় বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছু পোষ্ট দেয়া হয়। সারাদিন পার হওয়ার পরেও রাতে বাড়ি আর ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে মাদারীপুর সদর থানায় জিডি করে তার বাবা।

পরে শুক্রবার রাতে লামিয়া আক্তার(১১) এর মরদেহ কালিকাপুর ইউনিয়ন এলাকায় একটি ফসলের ক্ষেতে দেখতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।

নিহত লামিয়ার বাবা লোকমান ফকির বলেন, আমার মেয়েকে কিছু বখাটে ছেলেরা ধর্ষণ শেষে হত্যা করেছে আমি এর কঠিন শাস্তি দাবি করি। আমাদের কোন শত্রু নাই। অন্য কোন কারনে কেউ মারবে না।
নিহতের মা জনি বেগম জানান,আমার মেয়ে লামিয়াকে কেউ ধর্ষণ করে মেরে ফেলেছে। যারা আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে আমরা তাদের কঠোর শাস্তি দাবি করি প্রশাসন এবং সরকারের কাছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান, শুক্রবার রাতে ফসলি ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের কারন উদঘাটনে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!