1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ১০.২২ পিএম
  • ৮০৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে চিকিৎসকের ভুল চিকিৎসায় লাকী আক্তারকে (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায়  মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে.আই. হাসপাতালে ঘটনাটি ঘটে।এই ঘটনায় বিক্ষুব্ধ লোকজন হাসপাতালটির ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

নিহত লাকী মাদারীপুর শহরের পানিছত্র চৌরাস্তা এলাকার সোহেল মোরশেদের স্ত্রী।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পানিছত্র চৌরাস্তা এলাকার সোহেল মোরশেদের স্ত্রীকে  তার স্বজনরা গলার টনসেলের অপারেশন করানোর জন্য একই এলাকার কে.আই. হাসপাতালে শুক্রবার সকালে ভর্তি করে। হাসপাাতলের চিকিৎসক মিজানুর রহমান বিকেল ৩টার দিকে লাকী আক্তারের গলার টনসেলের অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করে। পরে সন্ধ্যা হয়ে গেলেও অপারেশন থিয়েটার থেকে রোগী লাকী আক্তারকে স্বজনদের কাছে না দিলে স্বজনদের সন্দেহ হয়। পরে স্বজনরা অপারেশন থিয়েটারে প্রবেশ করে দেখতে পায় লাকী আক্তারকে মৃত অবস্থায় দেখতে পায়।পরে তাদের আত্মীয় স্বজনরা ও স্থানীয় বিক্ষুব্ধরা হাসপাতালে ভাংচুর চালায়।

 

মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান,সন্ধ্যায় রোগীটি মারা গেলে সেখানে ভাংচুরের ঘটনা ঘটে।  বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। নিহত স্বজনরা অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!