1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেফতার।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ২.০৮ পিএম
  • ৫০৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি থেকে রিভলবার, পাইপগান, পিস্তল ও গুলিসহ ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৪ টার দিকে
র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের সদস্যরা কালকিনি উপজেলার  ভুরঘাটা বাজারস্থ লাল ব্রীজের পশ্চিম পাশে থেকে তাদের গ্রেফতার করেন।এসময় আসামীদের নিকট থেকে ৫টি দেশীয় তৈরী রিভলবার, ১টি দেশীয় তৈরী পাইপ গান, ১টি দেশীয় তৈরী পিস্তল, ১টি মাগ্যাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পাইপ গানের কার্তুজ, ৪টি মোবাইল, ০৫ টি সীমকার্ড এবং নগদ ৮,১৪৪/- টাকা উদ্ধার করা হয়।বৃহস্পতিবার দুপুর ২ টার দিকের‌্যাব-৮, বরিশালের অধিনায়ক,অতিরিক্ত ডিআইজি,
মোঃ জামিল  হাসান, (বিপিএম-সেবা, পিপিএম) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পরে গত ১৩ এপ্রিল র‌্যাব-৮, মাদারীপুরের একটি বিশেষ আভিযানিক দল ঢাকার জেলার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় ০২ জন আসামী গ্রেফতার করেন। পরে তাদের দেওয়া তথ্য মোতাবেক বুধবার দিবাগত রাতে একই মামলার অন্যান্য এজাহার নামীয় আরো ৪ আসামীকে গ্রেফতার করা হয়।

র্যাব আরো জানান  আসামীদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, ফোজদারী ও সরকারি কাজে বাধা প্রদান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!