1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে নব নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে ‘প্রতিবন্ধী’ ভিক্ষুককে পেটানোর অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১১.৪২ পিএম
  • ৫৬৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও তার সমর্থকদের বিরুদ্ধে এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে পেটানোর অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় বিচার চেয়ে শনিবার সন্ধ্যায় ওই প্রতিবন্ধী ভিক্ষুক মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী ওই ভিক্ষুকের নাম খলিল খাঁ।৩৫ বছর বয়সী খলিল সদর উপজেলার  মস্তফাপুর ইউনিয়নের খৈয়রভাঙ্গা এলাকার রশিদ খাঁর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের এ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদে বিজয়ী হন সোহরাব খান।
অপরদিকে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মোটরসাইকেল প্রতীকে পরাজিত হন। এ নির্বাচনে মজিবর রহমানকে সমর্থন করে ভিক্ষুক খলিল। এতেই ক্ষিপ্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক খলিলকে শুক্রবার সকালে মস্তফাপুর বাসস্ট্যান্ডে একা পেয়ে মারধর করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী সোহরাব খানের ভাই আনোয়ার খান ও তার ছেলে সজিব খানসহ বেশ কয়েকজন। পরে এ ঘটনায় শারীরিক প্রতিবন্ধী ওই ভিক্ষুক বাদী হয়ে সদর মডেল থানায় নবনির্বাচিত চেয়ারম্যান প্রার্থীসহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

ভিক্ষুক খলিল অভিযোগ করে বলেন, “শুক্রবার সকালে আমি মস্তফাপুর বাসস্ট্যান্ডে ভিক্ষা করতে যাই। ভিক্ষা করেই আমার সংসার চলে। বাসস্ট্যান্ডে একা পেয়ে সোহরাব খানের নির্দেশে তার ভাই ও ভাইর ছেলে দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়। আমাকে সবাই মিলে মারধর করে। আমি এ ঘটনার বিচার দাবিতে থানায় অভিযোগ দিয়েছি। প্রশাসনের সহযোগিতা চাই।”

এ ব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভিক্ষুককে আমি মারধর কেন করবো। আমি কিছু করিনি। তবে ওই ভিক্ষুকের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, যা পুলিশের এক এসআই এসে মিমাংসা করে দিয়েছে।”

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম সালাউদ্দিন বলেন, থানায় এ বিষয় অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!