1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : বুধবার, ২ মার্চ, ২০২২, ১০.১৫ পিএম
  • ৭৪৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে বুধবার বিকেলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মাদারীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

এসময় তিনি সমাবেশে বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। টিসিবি থেকেও সাধারণ মানুষ স্বল্পমূল্যে জিনিস পত্র পাচ্ছে না। বিএনপি সরকারের আমলে চালের দাম ছিল ১৬ টাকা সেই চাল এখন ৭০টাকা কেজি। এই সরকার অবৈধ। জনগনেরর কাছে এদের কোন জবাবদিহিতা নেই। তাই আমরা সরকারের পতনের দাবীতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছি। গত ১৩ বছর ধরে আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলে জুমুলের শিকার হচ্ছে। আমরা জুলুম সহ্য করে মাঠে আছি, জনগণের সাথেই আছি। তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখতে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। মামলা দিয়ে আটক করে আর সাজা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। এ সময় আন্দোলন আরও চাঙ্গা করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে সবার প্রতি আহবান জানান।

সমাবেশে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। মাদারীপুর শহরের লেকেরপাড় মুক্ত মঞ্চে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন,কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট জাফর আলি মিয়া, সদস্য সচিব জাহান্দার আলি জাহান যুগ্ম আহবায়ক মিজনুর রহমান মুরাদ, যুগ্ম আহবায়ক জামিনুর হোসেন মিঠু প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!