1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা

  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৩.৪৬ পিএম
  • ৭৫৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর নগদ অর্থ,স্বর্ণ ও মোবাইলসহ দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার বেলা ১ টার দিকে শহরের মিলন সিনেমা হল এলাকায় এই ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা, স্বর্ণের একটি চেইন,কানের দুল ও একটি আংটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন চরবাঘা ইউনিয়নের মৃত বাবুল সরদারের ছেলে মোঃ শাহাদাত সরদার (৩৩) ও একই জেলার পালং থানা এলাকার মৃত আবুল হোসেন তালুকদারের ছেলে সাকিল তালুকদার (২৬)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় দুপুরে ছিনতাইকারীরা মাদারীপুর শহরের মিলন সিনেমা হল এলাকায় এসে এক নারীকে টার্গেট করে তার সাথে থাকা স্বর্ণ ছিনতাই করার চেস্টা করে, এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দুইজনকে হাতেনাতে ধরে ফেলে।পরে মাদারীপুর সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে এই দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন,”প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করে শরীয়তপুর হতে এক মহিলার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণ ছিনতাই করে।এখানেও একজন নারীর স্বর্ন ছিনতাইয়ের চেষ্টা করেছিলো।আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!