1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে দাবা খেলার প্রতিযোগিতা শুরু।

  • প্রকাশিত : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৯.৩৩ পিএম
  • ৫৭৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ২০ বছর পর আবারো শুরু হয়েছে দাবা খেলার প্রতিযোগিতা। তৃণমূল পর্যায় থেকে তৈরী হয়ে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখছে দাবারুরা। এতে অংশ নিচ্ছে ৫টি উপজেলার স্কুল-কলেজে পড়–য়া ১০টি দল। এতে খুশি খেলোয়াড়রা।

সোমবার সন্ধ্যায় জেলার পুলিশ লাইনস্ মাঠে শুরু হয় এই প্রতিযোগিতা।

জেলা ক্রীড়া সংস্থা জানায়, প্রায় ২০ বছর আগে নানা কারনে মাদারীপুরে বন্ধ হয়ে যায় দাবা খেলার প্রতিযোগিতা। বিষয়টি মাথায় নিয়ে আবারো এই খেলার আয়োজন করে জেলা ক্রিড়া সংস্থা। ১০টি দলে দুইভাগে বিভক্ত হয়ে এতে অংশ নিচ্ছে ৪০ জন দাবারু। ৮০ মিনিটের খেলায় এগিয়ে থাকা দলকে প্রতি রাউন্ডে বিজয়ী হবে। পরে দুইদলের সাথে হবে ফাইনাল রাউন্ড। দীর্ঘদিন পরে দাবা খেলায় নিতে পেরে খুশি দাবারুরা। কৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে একজন দক্ষ দাবারু তৈরী হলে যুদ্ধের ময়দানের মতো যেকোন কিছুই জয় করা সম্ভব বলে মনে করেন ফেডারেশনের সভাপতি ও পুলিশ সুুপার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে জেলা প্রশাসক বলেন, নিয়মিত খেলাধুলাই পারে সমাজকে পরিবর্তণ করতে।

ডাসার উপজেলা থেকে খেলায় অংশ নেয়া তসলিম কাজী বলেন, এটি মূলত বুৃদ্ধি দিয়ে খেলতে হয়। মাথা গরম করে খেললে এই খেলায় পরাজয় নিশ্চিত। ধৈয্য ধরে খেললে অনেক দুর এগিয়ে থাকা যায়।

উদ্ধোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ড. রহিমা খাতুন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও দাবা ফেডারেশনের সভাপতি (উপকমিটি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মাদারীপুর পুলিশ সুপার ও দাবা ফেডারেশনের সভাপতি (উপকমিটি) গোলাম মোস্তফা রাসেল বলেন, কৌশল অবলম্বনের মাধ্যমে একজন দক্ষ দাবারু তৈরী হলে কর্মক্ষেত্রে সর্বস্থানেই স্বাধীনতা ও এগিয়ে থাকা যায়।

মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ড. রহিমা খাতুন বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন করা হলে যুব সমাজ বিপদগামী হবে না। সমাজের সব ধরনের অন্যায়, অপরাধ ধিরে ধিরে কমে যাবে।

প্রসঙ্গত, সোমবারে শুরু হওয়া এই দাবা খেলার প্রতিযোগিতা শেষ হবে ২২ অক্টোবর। সেখানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে তুলে দিবেন পুরষ্কার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!