1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে তরুণদের কর্মসংস্থান গড়তে আইসিটি ল্যাব উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ৯ অক্টোবর, ২০২১, ৩.২৯ পিএম
  • ৮৮২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগের উদ্দেশ্যে ‘রূপান্তর আইসিটি ল্যাব’ চালু করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে মাদারীপুর পৌরসভার হলরুমে ‘অ্যাক্ট ফাউন্ডেশন’ ও ‘সানাবিল ফাউন্ডেশন’-এর সম্মিলিত উদ্যোগে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনু্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের মাদারীপুরের উপপরিচালক আজহারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ড বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, অ্যাক্ট ফাউন্ডেশন এবং সানাবিল ফাউন্ডেশনের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এ সময় বক্তারা তরুণদের প্রযুক্তির যথাযথ ব্যবহার ও প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান গড়ে তোলার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!