1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে কার্গো ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে পিতাপুত্র নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৮.৪৫ পিএম
  • ৭৩৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কার্গো ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে পিতাপুত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় মাদারীপুর শহর থেকে যাওয়া ইজিবাইকের বিপরীত থেকে আসা একটি কার্গো ট্রাকের সাথে সংঘর্ষ হলে ইজিবাইকের যাত্রী মহাদেব পাল (৫০) ও তার ছেলে মিঠুন পাল (২৫) ঘটনাস্থলেই নিহত হন। এসময় ইজিবাইকের চালক ও আরেক যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ আরো জানিয়েছেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিক আপটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!