1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

  • প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৬.৪৪ পিএম
  • ৭৫২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সদর উপজেলায় বেলায়েত হোসেন কাজী নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি ফেরত চাইলে হয়রানি করা হয় মিথ্যা মামলা দিয়ে। এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।

জেলা প্রশাসক বরাবর অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন কাজী ভূয়া কাগজপত্রের মাধ্যমে জোর করে বেশ কয়েকজনের জমি দখল করেছে। সেখানে রেখেছেন ইট, বালু ও পাথর। এমনকি সরকারি জায়গা দখল করে সেখানে তুলেছেন স্থায়ী ঘরবাড়িও। এই নিয়ে কিছু বলতে গেলেই ভুক্তভোগী পরিবারকে হয়রানি করতে দেওয়া হয় মিথ্যা মামলা। জানা গেছে এসময় ঢাকায় থাকতে তিনি মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন। এ নিয়ে একটি বেসরকারি নিউজ চ্যানেলে তার ভিডিও ভাইরাল ও হয়। এরপরেই তিনি চলে আসেন মাদারীপুরের নিজ বাড়িতে। এরপর থেকেই তিনি হয়ে উঠেন বেপরোয়া।

ভুক্তভোগী মালেক মোল্লা বলেন, এই জমি আমাগো বাপ দাদার আমল থেকে ভোগ করে আসছি। আমাদের দলিল আছে। বেলায়েত কোথা থেকে একটা ভুয়া বি আর এস রেকর্ড করে আমাগো জমি দখল করে রাখছে। কিছু বললেই মেরে ফেলার হুমকি দেয়। আমি আমার জমি ফেরত চাই।

আরেক ভুক্তভোগী আলতাফ মুন্সি বলেন, বেলায়েত বালুর ব্যবসা করার কথা বলে আমার জায়গা কিছুদিনের জন্য ভাড়া নিয়েছে। এখন সেই জায়গা ছাড়ছে না। ছাড়তে বললে বলে ওই জমি নাকি তার। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত বেলায়েত হোসেন কাজীর সাথে মুঠোফোন কল করা হলে, তিনি ঢাকা অবস্থান করছেন বলে বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আমি এ বিষয়ে এখনো কোনো অভিযোগ হাতে পাই নি। অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!