1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরের শ্রেষ্ঠ ওসি হলেন শিবচর থানার ওসি মিরাজ হোসেন।

  • প্রকাশিত : বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৯.০১ পিএম
  • ৮৯০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেনকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই)  দুপুরে মাদারীপুর  জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ দমন সভায় জেলার শেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

জেলার মধ্যে শিবচর থানায় মাদক, অস্ত্র, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করায় তাকে পুরুস্কৃত করা হয়।এসময় এসপি গোলাম মোস্তফা  রাসেল ওসি মোঃ মিরাজ হোসেনকে তার পুরস্কারটি তুলে দেন।

জানা যায়, শিবচর থানা এলাকাটি একটি বড় থানা। ঘনবসতিপূর্ণ এই থানায় ২০২০ সালের ০৩  ডিসেম্বর  ওসি হিসেবে মোঃ মিরাজ হোসেন  যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, এক ডজন ডাকাত, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ  মাদক ও অস্ত্র।

বিষয়ে শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন  বলেন- শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্টটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার সকলেই।

মাসিক অপরাধ দমন সভায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি ও এ্যাডমিন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  এহসানুল করিম ভুইয়াসহ অন্যান্নরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!