1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরের নানা বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো আবদুল্লাহ।

  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০.২৮ পিএম
  • ৬৫৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের নানা বাড়ি বেড়াতে এসে কুমার নদীর পানিতে ডুবে আবদুল্লাহ নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে সাড়ে ৪টার দিকে অনেক খোঁজাখোজির পর ডুবুরি দল শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

নিহত আবদুল্লাহ মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর এলাকার আরিফ মৃধার ছেলে।

পরিবার ও স্থানীয় এবং ফায়ার সার্ভিসের তথ্য মতে , আব্দুল্লাহ তার নানা বাড়ি সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছ বাড়িয়া এলাকায় বেড়াতে আসে। দুপুরের পরে স্থানীয় কয়েকজন শিশুদের সাথে নদীর পাড়ে খেলতে যায় যায়। খেলা করতে করতে এক সময় বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদীর পাশে পড়ে যায় এসময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা অনেক খুজাখুঁজি করে না পেলে মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।পরে মাদারীপুর ফায়ার সার্ভিস এসে বরিশালের একটি ডুবরি দলকে খবর দেন।পরে বরিশাল থেকে আসা ডুবরি দল প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪ টার দিকে আব্দুল্লার মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আরিফ মৃধা বলেন, নানা বাড়ী বেড়াতে গিয়েছিল আর জীবিত ফিরে পেলাম না।
আমাদের মাদারীপুর ডুবুরি দল থাকলে আমার সন্তান জীবিত পেতাম।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ শিকদার বলেন, আমরা ঘটনা শোনার পরে দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু নদীতে অনেক স্রোত থাকায় আমরা বরিশাল ডুবুরি দলকে খবর দেই। পরে তারা ঘটনাস্থলের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দল নেতা হাবিবুর রহমান বলেন, আমরা এসে ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করি, পরবর্তীতে ৩০ মিনিটের মধ্যে নদীর একটু দূরে তীর সংলগ্ন শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!