1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মসজিদে করোনা সচেতনতায় মাদারীপুর জেলা পুলিশ। 

  • প্রকাশিত : শনিবার, ১০ জুলাই, ২০২১, ৩.৩০ পিএম
  • ৭৪৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি মাদারীপুরঃ

মাদারীপুরে করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় এবার মসজিদে মসজিদে করোনা সচেতনতায় প্রচার শুরু করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়,মাদারীপুর পুলিশ সুপার নির্দেশে জেলার আওতাধীন পাঁচটি থানার ৬৫টি বিটের আওতায় সতাধিক মসজিদে সংশ্লিষ্ট ইউনিটের পুলিশ অফিসারগণ মসজিদ ভিত্তিক প্রচারনার অংশ নেন। তারা করোনাকালে সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন মসজিদে এই সব মসজিদ গুলোতে।

সকল থানার অফিসার ইনচার্জ ও বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ শুক্রবার জুম্মার নামাজের অব্যবহিত পরেই মসজিদে আগত মুসল্লীগণের উদ্দেশ্যে করোনা মহামারীর কঠিন সময়ে জনগণের করণীয় ও বর্জনীয় দিক সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

তারা স্থানীয় জনগণকে জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া, সামাজিক/শারীরিক দূরত্ব বজায় রাখা, লোক সমাগম এড়িয়ে চলা, হাট-বাজারে চায়ের দোকানে অহেতুক আড্ডা না দেয়া সহ বিভিন্ন সরকারি বিধি নিষেধ মেলে চলতে অনুরোধ জানান। এছাড়া সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ঘন ঘন হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন মসজিদে বক্তব্য প্রদানকারী পুলিশ অফিসারগণ।

সকলকে সাধ্যমত পুষ্টিকর খাবার বেশি বেশি খাওয়া, জ্বর, সর্দি ও কাশী কিংবা অন্য কোন উপসর্গ দেখা দিলে অবহেলা  না  করে নিকটস্থ হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেন পুলিশের সদস্যরা। সকল নাগরিককে করোনা মহামারীতে তার পার্শ্ববর্তী অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাড়ানোর আহ্বান জানানো হয় বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!