1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

ভূমধ্যসাগরে প্রচন্ড ঠান্ডায় মারা যাওয়া ইমরানের দাফন সম্পন্ন

  • প্রকাশিত : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ২.২৮ পিএম
  • ৮০৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

সমুদ্রপথে ইতালী যাবার সময় ভূমধ্যসাগরে প্রচন্ড ঠান্ডায় মারা যাওয়া মাদারীপুরের ইমরান হাওলাদারের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরে জানাজা শেষে দাফন করা হয়।

ইমরান মাদারীপুরের সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর গ্রামের ভ্যানচালক শাজাহান হাওলাদারের ছেলে।

এর আগে শুক্রবার সকালে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় নিহতের মরদেহ। সেখান থেকে অ্যাম্বুলেন্সে ইমরানের মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। মরদেহ একনজর দেখতে ভীড় করেন পাড়াপ্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা। সমবেদনা জানাতে ছুটে আসেন ঘনিষ্ঠজনেরা। শোকের ছায়া নেমে আসে পুরো পেয়ারপুর গ্রামে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ধারদেনা করে জেলা সদরের দক্ষিনপাড়া গ্রামের সলেমান বেপারীর ছেলে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য সামাদ বেপারীকে ৮ লাখ টাকা দেন ইমরানের ভ্যানচালক বাবা শাজাহান হাওলাদার। এই ঘটনায় দালালদের কঠোর বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান,’নিহত একজনের মরদেহ দেশে আনার পর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য,গত ২২ জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইঞ্জিনচালিত নৌকায় ইতালী যাবার পথে প্রচন্ড ঠান্ডায় মারা যায় ৭ বাংলাদেশী। মারা যাওয়া ৭ বাংলাদেশীর মধ্যে ৫ জনই মাদারীপুরের বাসিন্দা।এরা হলেন সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং বাপ্পী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!