1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

বড় ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭.৪২ পিএম
  • ৭২১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে মোঃ শফিকুল আলম(৩৮) নামে এক বড় ভাইকে কাচি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) বিকালে উপজেলার
পশ্চিম সাহেবরামপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে।তবে কি কারনে তিনি খুন হয়েছেন তা জানাযায়নি।

নিহত শফিকুল আলম উপজেলার সাহেবরামপুর এলাকার পশ্চিম সাহেবরামপুর গ্রামের ছাইদুল আকনের বড় ছেলে।সে ঢাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেম।

পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, বাড়িতে জমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ী মোঃ শফিকুল আলম কিছু দিন আগে গ্রামের বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকালে শফিকুল আলম ব্যক্তিগত কাজে একা বাড়ি থেকে বের হন। এসময় তার ছোট ভাই ছায়েম আকন পেছন থেকে কাচি(সিজার) দিয়ে মাথার উপর কয়েকটি কোপ দেয়। এতে করে শফিকুল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এ বিষয়টি দেখে স্থানীয় লোকজন ছুটে এসে অভিযুক্ত  ছায়েম আকনকে খুনের অভিযোগে আটক করে কালকিনি থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

নিহতের মেঝ ভাই ছালেক আকন বলেন, আমার বড় ভাইকে কে খুন করেছে আমি দেখিনি। তবে আমার ছোট ভাই এই খুন করতে পারেনা। আমার বিশ্বাস হয়না। জমি নিয়ে আমাদের সঙ্গে বাড়ির চাচাতো ভাইদের  দ্বন্ধ চলছিল। তবে সন্দেহ আছে,তারা এ খুন করাতে পারে। আমরা আইনের কাছে মুল দোষীদের খুজে বের করার দাবি জানাই।

এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ জানান, কি কারনে শফিকুল আলম ভাইয়ের হাতে খুন হয়েছে আপাতত বলতে পারবো না। আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল ইসলাম বলেন, এ নিহতের লাশ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!