1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বোয়ালমারীতে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩, ৯.৫৪ পিএম
  • ৬১৯ জন সংবাদটি পড়েছেন।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ‘গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বৃদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
“রুখবো দুর্নীতি গড়ব দেশ হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগানে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (১০জুন);সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে
জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শাহ জাফর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।

অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান, উপ-সহকারী পরিচালক মো. কামরুল হাসান, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ প্রমূখ।

‘দুর্নীতি মুক্ত দেশ গঠনে পরিবারের ভূমিকাই মূখ্য’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় বোয়ালমারী জর্জ একাডেমী, রানারআপ সহস্রাইল পাইলট উচ্চ বিদ্যালয়, বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা তোয়া আফরিন।
অনুষ্ঠানে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক কাকলী খানম, শাহ জাফর টেকনিক্যাল কলেজের বাংলা বিভাগের প্রভাষক নাসরিন আক্তার, সহকারি অধ্যাপক ডা. কাজী তারেক পারভেজ। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে প্রভাষক মারুফা আক্তার।
দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহণ করে।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরন করা হয়। এ ছাড়া অংশগ্রহণ কারি প্রতিটি বিদ্যালয়কে সততা স্টোরের উপকরণ ক্রয়ের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!