1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বিজয় দিবস উপলক্ষে “দেশ” এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৭.৫৫ পিএম
  • ৯২৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধিঃ

‘তুচ্ছ নয় রক্তদান, ‌“বাঁচাতে পারে একটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে মাদারীপুর শিবচরে ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হাতির বাগান মাঠের উত্তর পাশে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশা প্রায় তিনশতাধিক মানুষের বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ সদস্য শাহারিয়ার হাসান খান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল খায়ের খান ও আলী আকবর (টিটু)।

সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, “অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও অনেকেই আছেন তার রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্নয় ও তাদের কে রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী ফ্রী কার্যক্রম হাতে নেওয়া হয় ।”

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সংগঠনের যুগ্ম সম্পাদক এস.এম.দেলোয়ার হোসাইন, সংগঠনের সাংগঠনিক শাকিল আহম্মেদ, রুহুল আমিন হক, উজ্জল শিকদার, মাসুদুর রহমান, আল-আমিন, রাকিব আলভী, সুবর্ণা, আনিকা আক্তার, চাদনী ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!