1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বাংলাবাজার-শিমুলিয়া রুটে সময় বাড়লো লঞ্চ চলাচলের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ১১.৪১ পিএম
  • ১০৮৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচলে সময় বাড়ানো হয়েছে। এতোদিন সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত চলাচলের শেষ সময় হলেও দেড় ঘন্টা বেড়ে রাত ৮ টা পর্যন্ত চলবে লঞ্চ।

পদ্মায় স্রোত কমে যাওয়ায় লঞ্চ চলাচলে কোন ঝুঁকি না থাকায় এবং যাত্রীদের চাপ নিয়ন্ত্রনে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পদ্মায় পানি ও স্রোতের গতিবেগ কম থাকায় বৃহস্পতিবার(৪ নভেম্বর) থেকে রাত ৮ টা পর্যন্ত নৌরুটে লঞ্চ চলাচল করবে। এর আগে স্রোতের তীব্রতা থাকায় দূর্ঘটনারোধে সকাল ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত লঞ্চ চলাচল করতো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,এর আগে বর্ষা মৌসুমে
নদীতে ৭-৮ নট গতিতে স্রোত প্রবাহিত হলেও বর্তমানে স্রোত কমে ৩ নট গতিতে বইছে। স্রোতের গতি কমে আসায় লঞ্চ চলাচলে সময় বাড়ানো হলো। বর্তমানে এই দুই নৌরুটে মোট ৮৭টি লঞ্চ রয়েছে। এর মধ্যে শিমুলিয়া-মাজিরকান্দি ২০টি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৬৭টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,’নদীপথ শান্ত থাকায় লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। তাছাড়া যাত্রীদেরও বেশ চাপ থাকে লঞ্চে। স্রোত কমে যাওয়া এবং যাত্রীদের চাপ মোকাবিলায় রাত ৮ টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে লঞ্চ চলাচলের সময়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!