1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ৫.৫৬ পিএম
  • ৯৩৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে পদ্মা নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে বন্ধ থাকার ১৫ দিন পর আবারো পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া রোরো ফেরিঘাট থেকে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিটিএ, বাংলাদেশ সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধি ও পরিদর্শক দল ও ৩১টি হালকা যান নিয়ে বাংলাবাজারের উদ্দেশে কুঞ্জলতা নামে একটি ফেরি ছেড়ে আসে।বেলা সোয়া ১১টার দিকে ১৪ ও ১৫ নম্বর পিলারের মধ্য দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করে বাংলাবাজারের দিকে অগ্রসর হয়ে ফেরিটি বাংলাবাজার ঘাটে পৌছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, পরীক্ষামূলক ফেরিটি দুপুর পৌনে ১২ টার দিকে সাতটি ব্যক্তিগত গাড়ি ও ২৪টি মোটরসাইকেল নিয়ে আমাদের এই ঘাটে পৌছে, আবার সাড়ে ১২ টার দিকে শিমুলিয়া ঘাটের দিকে রওনা হয়েছে।যদি সফল ভাবে চলাচল করতে পারে তাহলে উর্দূতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ফেরি চলতে পারবে।

এর আগে গত ১১ অক্টোবর নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!