1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

বাংলাবাজার -শিমুলিয়া নৌরুটে ঘরমুখো যাত্রীদের ঢল-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মে, ২০২১, ১.২৫ পিএম
  • ৯৪৭ জন সংবাদটি পড়েছেন।

কাঠালবাড়ি ব্যুরোঃ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিন অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাংলাবাজার -শিমুলিয়া নৌরুটে ঘরে ফেরা মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। সরকারে নিষেধাজ্ঞা ও মহামারী করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা নিয়েও কোন স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মেনেই গাদাগাদি করে ঘরে ফিরছেন যাত্রীরা।

শুক্রবার (৭ মে) সকালে সরেজমিনে বাংলাবাজার ঘাটে এমন দৃশ্য দেখা যায়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ জানান, ঈদকে সামনে রেখে বাংলাবাজার -শিমুলিয়া নৌরুট দিয়ে ঘরে ফিরছে মানুষ। আজ সকালে ভোরের আলো ফোটার শুরু থেকে এ নৌরুটে মানুষ ও যানবাহনের ভিড় বাড়তে থাকে। তবে বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ আরও বেড়ে যায়।

তারা আরো জানায় ,সকাল থেকে ৩ টি রো রো, ৬ টি ডাম্ব, ৩ টি কে ধরন ও ৩ টি ছোট ফেরীসহ মোট ১৫টি ফেরি চলাচল করছে। এর আগে সীমিত পরিসরে ৭/৮টি ফেরি চলাচল করলেও পণ্যবাহী পরিবহন পারাপারে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা।
এদিকে এ নৌরুটে ১৬ টি ফেরীর মধ্য প্রায় সকল ফেরি চলাচল করায় যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি কিছুটা কমেছে।

খুলনাগামী মহিউদ্দিন নামে এক যাত্রী বলেন,সামনে ঈদ, তাই চাপ বাড়ার আগেই বাড়ি যাচ্ছি।সরকারের নিষেধাজ্ঞা রয়েছে।এছাড়াও ভাইরাস সংক্রমণের আশঙ্কা তো আছেই। তার পরও বেশি ভাড়া দিয়েই যাচ্ছি।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান,সকাল থেকে যানবাহনের পাশাপাশি ঘাটে যাত্রীদের চাপ রয়েছে। মোট ১৫টি ফেরি চলছে। এই মূহুর্তে শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন বলেন,ঘাটে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনসৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!