1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে শিবচর উপজেলা পরিষদ-shibcharnews24

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ১১.০১ পিএম
  • ৭৯২ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে শিবচর উপজেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ সকল স্থান ও সড়কে জ্বলছে নানা রঙের বাতি। বিভিন্ন ভবনও জ্বলজ্বল করছে বর্ণিল আলোকসজ্জায়।

এদের মধ্য একাত্তর চত্বর,ইলিয়াস আহমেদ চৌধুরী পৌর মার্কেট,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোকসজ্জা করা হয়েছে। সবকিছু মিলে পুরো উপজেলা পরিষদ চত্বর ধারণ করেছে এক বর্ণিল রূপ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

 

এই দিকে আগামীকাল বুধবার (১৭.০৩.২০২১) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে শিবচর উপজেলা প্রশাসন। জাতীয় কর্মসূচির পাশাপাশি উপজেলা প্রশাসনও কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্য সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির, সকাল সাড়ে ৮ টায় উপজেলায় একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।আলোচনা সভা।শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি।
বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট ১৯৭৫-এ তার পরিবারের শহীদ সদস্যদের এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!