1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ফরিদপুরে ট্রেন-নসিমন সংঘর্ষে শিবচরের ২ যুবক নিহত

  • প্রকাশিত : শনিবার, ২০ মার্চ, ২০২১, ৫.০৬ পিএম
  • ১৪৯৮ জন সংবাদটি পড়েছেন।

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় রাজশাহীগামী `মধুমতি এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে নসিমনের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দু’জন।

শনিবার (২০ মার্চ) দুপুর দুইটার দিকে ভাঙ্গার নোয়াপাড়ার জানদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর জেলার দত্তপাড়ার আনন্দবাজার গ্রামের আরব ফরাজির ছেলে রফিক ফরাজি (৩৫) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল মিয়া (২১)।

এ ব্যাপারে ভাঙ্গা রেল স্টেশনের ম্যানেজার মো. শাজাহান জানান, রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস ভাঙ্গা স্টেশনের মাত্র এক কিলোমিটার দূরে থাকতে জানদি রেল ক্রসিং অতিক্রম করার চেষ্টা করে একটি নসিমন। এতে নসিমনটি রেল ক্রসিং পেরিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। একজন চালক ও তিনজন আরোহীসহ নসিমনটি তাল গাছের গুড়ি নিয়ে যাচ্ছিল।
তিনি আরও জানান, জানদির ওই রেলক্রসিংয়ে পথচারী ও পরিবহন চালকদের নিজ দায়িত্বে সড়ক পারাপার হওয়ার নির্দেশ সংবলিত একটি সাইনবোর্ড টানানো রয়েছে। কিন্তু তারা ওই ঘোষণা না মেনেই রেলের ক্রসিং পেরিয়ে রেলপথে উঠে আসেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আক্তারুজ্জামান জানান, এ দুর্ঘটনায় আবুল হোসেন নামে গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!